শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ২১:৫৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম রবিবার (৫ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অপারেশনের প্রথম দিন স্থিতিশীল থাকলেও গতকাল বিকাল থেকেই স্যারের পরিস্থিতি খারাপ হতে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা মিরাকলের জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন। স্যারের স্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি আজ দেশের উদ্দেশে রওনা দেবেন।’

এর আগে শুক্রবার অসুস্থ হয়ে পড়লে সৈয়দ মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অস্ত্রোপচার করে দুটি রিং পরানোর পর তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মাজহারুল ইসলাম বলেন, ‘অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে মোহাম্মদপুরের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে স্যারকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।’

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা পর ২০১৮ সালে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

/ইউআই/এম/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের
সর্বশেষ খবর
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক