খাগড়াছড়ির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এইচআরএফবি’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ২০:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২১:২৮

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের (এইচআরএফবি) ৭ সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচআরএফবি’র প্রতিনিধিদল সম্প্রতি খাগড়াছড়ি জেলায় একজন মার্মা কিশোরীর গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে স্থানীয় তরুণ-তরুণীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বলপ্রয়োগ ও সংঘর্ষের ঘটনা এবং ওই ঘটনায় তিন জন আদিবাসী তরুণ নিহত এবং স্থানীয় আদিবাসী নাগরিকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় এইচআরএফবি-এর উদ্বেগের বিষয়টি উপদেষ্টাকে অবহিত করেন। প্রতিনিধিদল ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, অপরাধীদের জবাবদিহি এবং অতিরিক্ত বল প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, অতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি, গুইমারাতে শান্তি ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, আদিবাসীদের জীবন ও সাংস্কৃতিক অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করেন। উল্লিখিত বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদল এই বিষয়ের সুপারিশগুলো বাস্তবায়নের আহ্বান জানান।  প্রতিনিধিদল ওই এলাকার পরিস্থিতির উন্নয়নের জন্য অবিলম্বে সরকারের কার্যকর হস্তক্ষেপ ও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সাক্ষাতে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার উদ্যোগ ও নেতৃত্বে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধানের উপায় খোঁজার জন্য একটি জাতীয় সম্মেলন আয়োজনের আহ্বান জানান। প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে আদিবাসীসহ বসবাসরত সবার মানবাধিকার রক্ষার বিষয়েও সরকারের প্রতি দাবি জানান।

প্রতিনিধিদলে এইচআরএফবি’র যেসব সদস্য সাক্ষাৎ করেন তারা হলেন—এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, ব্লাস্টের পরিচালক মাহবুবা আখতার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কাপেং ফাউন্ডেশনের সদস্য পল্লব চাকমা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়োগী, আইন সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ।

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার