যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৯:০৪

গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে গিয়ে যুক্তরাজ্যের এসেক্স উপকূলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে একটি ব্রিটিশ-বাংলাদেশি পরিবার। সাগরের শক্তিশালী রিপ টাইড (আকস্মিক স্রোত) তাদের ভাসিয়ে নিয়ে গেলে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

সবশেষ মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে হাসপাতালে মারা গেছে সাত বছর বয়সী মুসা আহমদ। ছয় দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে গত সপ্তাহের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

পরিবারের এক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, গত ২২ জুলাই ওয়েস্ট মেরসিয়া সৈকত থেকে গুরুতর অবস্থায় মুসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি। স্বজনরা জানিয়েছেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই ঘটনায় প্রাণ হারান মুসার ফুফু, ৪১ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা শেলিনা রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান।

মুসার বাবা শাহিন আহমদ জানান, পরিবারের ছয় সদস্য—তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু সৈকতের কাছে সাগরে নামার পর হঠাৎ শক্তিশালী রিপ টাইডের কবলে পড়েন। মুহূর্তের মধ্যে তারা সবাই ভেসে যান। আনন্দঘন পারিবারিক ভ্রমণ এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্থানীয় উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। শাহিন আহমদের অভিযোগ, এলাকাটি বিপজ্জনক রিপ টাইডের জন্য পরিচিত হলেও পর্যটকদের সতর্ক করার মতো পর্যাপ্ত সাইনবোর্ড ছিল না। ঘটনাস্থলে কোনও কোস্টগার্ড সদস্যও উপস্থিত ছিলেন না। অথচ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।

পরিবারটির দাবি, জরুরি সেবাদানকারী সংস্থা ও এইচএম কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় নেয়। এর মধ্যে স্থানীয় কয়েকজন বাসিন্দা উদ্ধারকাজে এগিয়ে আসেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দা ক্রেগ বোয়ের সাহসিকতার কথা উল্লেখ করে পরিবার জানায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে ভেসে যাওয়া সদস্যদের উদ্ধারের চেষ্টা করেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
লন্ডন ভ্রমণে গিয়ে ব্যাগ চুরি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
সর্বশেষ খবর
পেঁয়াজের স্বাদে জমজমাট বিফ দোপেয়াজা, রইল রেসিপি
পেঁয়াজের স্বাদে জমজমাট বিফ দোপেয়াজা, রইল রেসিপি
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?