ইসরায়েলি বাহিনীর কাছে আটকের আগে শহিদুল আলমের ভিডিও বার্তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা আরেকটি জাহাজ আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই অভিযানের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ তথ্য জানিয়েছে। জাহাজটিতে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

আটকের বিষয়ে বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট  করেন তিনি।

ভিডিও বার্তায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানান, তাদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আহ্বান জানাচ্ছি।'

এর আগে গত তিনদিন আগে শহিদুল “ভুলবশত” এরকম একটি ভিডিও বার্তা তার পেজে আপলোড করেছিলেন।

কিছুক্ষণের ভেতর সেটি মুছে ফেলে তিনি জানান, “আগের ভয়টা দেওয়ার জন্য দুঃখিত। ওই লেখাটা আসলে একটা ভিডিওর স্ক্রিপ্ট ছিল, যেটা আমরা প্রকাশ করতাম যদি/যখন আইডিএফ আমাদের ধরে নিয়ে যাওয়ার পরে। ভাগ্য ভালো, রেহনুমা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সেটা মুছে দিয়েছে, বড় ক্ষতি হওয়ার আগেই…।“

জানা গেছে, শহিদুল আলম কনশেনস নামের একটি জাহাজে ছিলেন।

/ইউআই/এম/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের