বঙ্গবন্ধু পরিষদের নেতা আলী নেওয়াজ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ১৯:১৬আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৯:১৬

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালত এই আদেশ দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় আলী নেওয়াজকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সোলাইমান হোসেন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে রাখার আবেদনে বলা হয়, শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মব সৃষ্টি করে তাকে পুলিশে দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরে সকাল ৬টার দিকে দক্ষিণ খান থানা থেকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। তিনি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

/এনএইচ/এমএইচআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ