একুশে বইমেলা কবে?

এস এম আববাস
১০ অক্টোবর ২০২৫, ২১:০০আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২১:৪৬

২০২৬ সালের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়, তাহলে নির্বাচনের পরই ওই মাসের বাকি দিনগুলোতে মেলা শুরু হবে। আর যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়াতিতে না হয়ে আগে বা পরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আগের মতোই ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা অনুষ্ঠিত হবে। প্রকাশক ও সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বইমেলা শুরুর দিন ঠিক করবে বাংলা একাডেমি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

কবে নাগাদ বইমেলা শুরু হবে জানতে চাইলে শুক্রবার (১০ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা প্রকাশক ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে দিনক্ষণ ঠিক করবো। তবে আন্দাজ করি, নভেম্বরের শেষ নাগাদ শুরুর তারিখ ঠিক করতে পারবো।’’ তিনি বলেন, ‘‘যদি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে হয়, তাহলে নির্বাচনের পরপরই বইমেলা শুরু হবে। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে আলাপ- আলোচনা করে পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা হতে পারে।’’

মেলার আয়োজন সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে। মূলত, সে কারণেই বেইমেলা স্থগিত করতে হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন আবার ঈদ, নির্বাচন হয়ে গেলে তখন মেলা করা যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে ওই মাসেই মেলা করতে সমস্যা নেই। তবে কবে নাগাদ মেলা শুরু হবে, সে সিদ্ধান্ত নেওয়া যাবে নভেম্বরে।’’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সাবেক সহ-সভাপতি ও পুথিনিলয় প্রকাশনীর স্বত্বাধিকারী শ্যামল পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু করা কঠিন। আবার ফেব্রুয়ারিতে ঈদ রয়েছে। সে সময় লেবার পাওয়া যায় না। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে, নতুন সরকার গঠনের পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহতে বইমেলা শুরু করা যেতে পারে। সে ক্ষেত্রে অমর একুশে বইমেলার প্রাসঙ্গিকতা ও ঐতিহ্য বাজায় থাকে।’’

মেলার আয়োজন নিয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লেখক ও কবি সৈয়দ জিবরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নির্বাচনের সঙ্গে বইমেলাকে মিলিয়ে ফেলার কোনও কারণ নেই। এমনিতেই শিল্প-সংস্কৃতি নানাভাবে সংকুচিত হচ্ছে। ফেব্রুয়ারি থেকে বইমেলা সরিয়ে দেওয়ার একটি গোপন ইচ্ছা আছে কোথাও, যাতে আমাদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করা যায়। নির্বাচন হতেই পারে, নির্বাচনের সময় বইমেলা করার অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। এটা আমাদের কখনও সমস্যা ছিল না। আমি মনে করি, ফেব্রুয়ারিতেই বইমেলা হতে পারে। কারণ, এটি ব্যবসায়িক বিষয় না। এটি আমাদের ঐতিহ্য, জাতিসত্তার সঙ্গে মিলিত স্মৃতি। নির্বাচনের জন্য জাতিসত্তার সঙ্গে মিলিত এই স্মৃতি ও ঐতিহ্য ফাঁদে ফেলা উচিত না।’

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহার হাত ধরে অমর একুশে গ্রন্থমেলার যাত্রা শুরু হয় এবং ১৯৭৮ সাল থেকে বাংলা একাডেমির আয়োজনেই বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মাসব্যাপী চলে এই মেলা। দুয়েকবার মেলা অনুষ্ঠানে স্থানচ্যুতি ঘটলেও বাংলা একাডেমি প্রাঙ্গণেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বইমেলায় প্রকাশকদের অংশগ্রহণ বাড়লে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে মেলা ছড়িয়ে পড়ে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে।

সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। একারণে ২০২৬ সালের একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা দেয় বাংলা একাডেমি। ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি  ‘অমর একুশে বইমেলা-২০২৬’ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত  হয়। জানানো হয়, জাতীয় নির্বাচন ও রোজার কারণে বইমেলা এগিয়ে আনা হয়েছে।

তবে ফেব্রুয়ারি মাসের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিভিন্ন মহল থেকে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সৃজনশীল প্রকাশকদের একটি বড় অংশ সময় স্বল্পতার কারণে ডিসেম্বরে মেলা শুরু করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। লেখকরা আপত্তি জানান। সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও ডিসেম্বরে বইমেলা অনুষ্ঠানের বিষয়ে বিরোধিতা করেন। এর এক পর্যায়ে ডিসেম্বরে অনুষ্ঠেয় একুশে বইমেলা স্থগিত ঘোষণা করে বাংলা একাডেমি।

গত ২৮ সেপ্টেম্বর রাতে বাংলা একাডেমি জানায়, ‘‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ‘বইমেলা ২০২৬’-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।’’ বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত এটি। প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।’’

প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে কয়েক দফা এ সিদ্ধান্ত জানানো হয়। সেই হিসাবে তফসিল ঘোষণা করার কথা ডিসেম্বরের প্রথমার্ধে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু করার জানায় বাংলা একাডেমি। পরে তা স্থগিত করে। নির্বাচনি তফসিল ঘোষণা না হওয়ায় মেলা শুরুর করার সিদ্ধান্ত নেয়নি বাংলা একাডেমি।

/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
সর্বশেষ খবর
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ