মনজুরুল ইসলামের মৃত্যুতে শিক্ষা উপদেষ্টার শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২২:২১ আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২৩:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

শুক্রবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশ হারালো এক আলোকবর্তিকা, এক সংস্কৃতিসাধক; শিক্ষা পরিবার হারালো এক অনুপ্রেরণাদায়ী শিক্ষক ও চিন্তানায়ক।’

শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একাধারে গল্পকার, অনুবাদক, সমালোচক, সম্পাদক ও একজন বিশিষ্ট চিন্তাবিদ। তার লেখনী, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের, পাঠকদের এবং সহকর্মীদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তার অবদান অনস্বীকার্য।’

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

/এমএইচআর/
সম্পর্কিত
‘রোবো কার্নিভাল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে’
‘শিক্ষা ব্যবস্থার রূপান্তরে নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’
বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ ও দ্রুততর গবেষণা ব্যবস্থাপনা গড়ে তুলতে চান শিক্ষা উপদেষ্টা
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির