দেশে ফিরলেন শহিদুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ০৮:২৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪২

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিস এয়ার লাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধ্যনবাদ জানান এই আলোকচিত্রী।

বিমান বন্দরের ভিআইপি গেটে পরিবার, শুভাকাঙ্ক্ষী, দৃক ও পাঠশাল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে সাদর সম্ভাষণ জানান।

শহিদুল আলম সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সবার লড়াই ও সংগ্রাম চলবে। একইসঙ্গে তিনি তুরস্কের সব ব্যবস্থাপনা ও দেশটির সরকার প্রধানকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে গত ৮ অক্টোবর আটক হয়েছিলেন শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মী। পরে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

ইসরাইলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলম আটকের পর জর্ডান, মিসর ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। পরে ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি নিহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’