শেষযাত্রায় সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত সৈয়দ মনজুরুল ইসলাম

বাংলা ট্রবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৩:৪১

শেষযাত্রায় সহযোদ্ধাদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। তাকে শ্রদ্ধা জানাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কেন্দ্রীয় শহিদ মিনারে ছুটে যান তার সহকর্মী শিক্ষক, ছাত্র, সরকারের উপদেষ্টা, লেখক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা।

শনিবার (১১অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বরেণ্য এই শিক্ষাবিদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। সবাই একবাক্যে তাকে নির্লোভ, সৎ ও বিনয়ী মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, অন্যের মতামতকে সম্মান করার পাশাপাশি নতুন লেখকদের তিনি উৎসাহ দিতেন।

সৈয়দ মন্জুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘তিনি ছিলেন অসম্ভব জ্ঞানী, বিনয়ী ও নির্লোভ মানুষ ছিলেন। তিনি এক ধরনের বিশ্বাস লালন করলেও অন্যদের মতামতকেও শ্রদ্ধা করতেন। অসাধারণ মনের এ বড় মানুষটি সব সময় নতুন লেখকদের উৎসাহ দিতেন।

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। তার ব্যক্তিগত অবস্থান স্পষ্ট ছিল। তবে ভিন্নমতকেও সম্মান করতেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতি একজন শ্রেষ্ঠ শিক্ষককে হারালো। তিনি সব সময় মানুষের সম্মানের পাত্র হিসেবে থাকবেন।’

ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম চিত্রকলা ও নন্দনতত্ত্ব, ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতেন। নাট্যচর্চাও করতেন নিয়মিত। সব সময় নতুন ভাবনায় ছিলেন। তাকে কখনও বিষণ্ন দেখিনি। তিনি সব সময় কাজে ছিলেন। তার কাজ ও দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শ্রদ্ধা নিবেদন করলো যেসব সংগঠন

শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক কাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক মো. হেলাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষে এমডি সাওয়াল খানম, অন্যদিন ও অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, পাঠশালা সাউথ এশিয়ান ফোরাম, আলোকচিত্রী শহিদুল আলম, এটি এন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৯৩ ব্যাচ, রফিক আজাদ স্মৃতি পর্ষদের পক্ষে কবি দিলারা হাফিজ, কবি তুষার দাস, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ছোট বোন সাইয়েদা সাত্তার বেবি ও এথিকস ক্লাব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

শেষযাত্রায় সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত সৈয়দ মনজুরুল ইসলাম

শহিদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেখানে কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

/এমকে/এম/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের