ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৯:০২আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৯:০২

প্রতারণা ও জালিয়াতির ঘটনায় ঢাকার আশুলিয়া থানার মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

উভয় পক্ষের শুনানি শেষে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আশরাফুল হাসান চার দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানিতে আমরা বলেছি, এ আসামিসহ বাংলাদেশি আরও চারজনের একটি চক্র আছে। তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তাদের সঙ্গে আরও কে কে আছে, এ বিষয়টি জানার জন্য চার দিনের রিমান্ড প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এক দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’

এর আগে রবিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

গত ১৮ এপ্রিল লাম মীম এপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জগদীশ সিং’সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা চালান।

/এনএইচ/এমএইচআর/
সম্পর্কিত
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার