মিরপুরে আগুন

আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ তিনজন শ্রমিকের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দগ্ধ শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে শ্রম সচিব এ চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

শ্রম সচিব আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নির্দেশনা দেন।

চেক হস্তান্তরকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় শাহ আলম নামে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি পোশাক কারাখানায়ও। এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

/আইএ/এম/

/আইএ/এম/
সম্পর্কিত
মিরপুরে অফিসার্স কোয়ার্টারের আগুন নিয়ন্ত্রণে
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
কালশী বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের মাঝে আনসারের খাবার বিতরণ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?