চিকিৎসক পরিচয়ে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা, ঢামেক থেকে একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিতে গিয়ে সজিব বর্মন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে নিউরোসার্জারি বিভাগ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

ভুক্তভোগী লিটন চক্রবর্তী জানান, তার শশুর ব্রেইন স্টোক করে বেশ কিছু দিন ধরে হাসপাোলে ভর্তি রয়েছেন। সেখানে এই অভিযুক্ত নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে তাদের ভর্তির ফাইল দেখে এবং বলে, একটি ইনজেকশন দিতে হবে, কিনে নিয়ে আসবেন। ইনজেকশন পুশ করতে ৬০০ টাকা লাগবে। এখন ১০০ টাকা দেন, পুশ করার পর ৫০০ দেবেন। আর আপনাদের মোবাইল ফোনগুলো দেন।

তিনি বলেন, তার পোশাক দেখে আমার সন্দেহ হয়। এরই মধ্যে পাশ দিয়ে যাচ্ছিলেন এক ওয়ার্ড বয়। আমি তাকে ডেকে ওই লোকটিকে দেখাই। তিনি বলেন, এ আমাদের এখানের কেউ না। পরে সেখানে ডিউটিরত আনসার সদস্যদের সহযোগিতা নিয়ে তাকে আটক করা হয়। পরে আনসার সদস্যরা তাকে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। আটক ব্যক্তি দোষ শিকার করে। সে নিজেকে গুলিস্তানের হকার বলে দাবি করে।

মো. ফারুক বলেন, ওই ব্যক্তিকে শাহবাগ থানায় সোর্পদ করা হয়েছে।

/এআইবি/ আইএ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে