বিএনপির ঢাকা দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৫আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৫

রাজধানীর লালবাগ থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোশাররফ। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোশাররফ হোসেন পক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম খান জানান, ২০১৩ সালে লেগুনা গাড়ি পোড়ানোর এক মামলায় সাড়ে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। অথচ এই গাড়ির কোনও অস্তিত্ব নেই। আজ সেই মামলায় মোশাররফ হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সালের নভেম্বরে নাশকতার অভিযোগে পুলিশ লালবাগ থানায় মামলাটি দায়ের করে। ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে চার্জশিট দাখিল করেন লালবাগ থানা-পুলিশ। পরের বছর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত ৫০ জন নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছর তিন মাসের কারাদণ্ড দেন।

বিচারক রায়ে উল্লেখ করেন, বেআইনি সমাবেশের জন্য তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম করাদণ্ড এবং নাশকতার দায়ে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে– সাবেক ওয়ার্ড কমিশনার হাজী আলতাফ, জামালুর রহমান চৌধুরী, শফিউদ্দিন আহমেদ সেন্টু, মো. সাইদুল ইসলাম, জিয়ার আলী তাইয়্যন, সাঈদ হোসেন সোহেল ওরফে ক্যাপ সোহেল, হাজী ফয়সাল, আরমান হোসেন বাদল, মো. জুম্মন, ফয়সাল আহম্মেদ, মো. তাজু, মো. রাসেল, রমজান আলী, মো. জিয়া, মুজিবুর রহমান, পলাশ চেীধুরী, জানে আলম, সজিব আহম্মেদ শিবলুসহ প্রমুখ।

মামলাটির বিচারকালে ২৩ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী