দুই দিনের আল্টিমেটাম, না মানলে শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ১৯:১৯আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২১:০৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টাকে দুই দিন সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না নিলে যমুনা ঘেরাও করবেন শিক্ষকরা। এছাড়া আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আল্টিমেটাম ঘোষণা করেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবো। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করবো।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে গেছি। আমরণ অনশনে আমাদের চার জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই কম-বেশি অসুস্থ। এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনও প্রাণহানি ঘটে, এর দায়-দায়িত্ব শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।’

সরকারের প্রতি হুমকি দিয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আপনারা যদি আবরার সাহেবের (শিক্ষা উপদেষ্টা) কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লংমার্চ করে আপনার অফিসে তালা দেওয়া হবে। আমরা শিক্ষা উপদেষ্টার কোনও সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর তা না হয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।’

সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘বিএনপি মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, আবরার সাহেবকে টেনেহিঁচড়ে মন্ত্রণালয় থেকে বের করা হবে। আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেবো। আমরা দেখবো আবরার সাহেব শিক্ষকের বুকের ওপর মাড়িয়ে কীভাবে সচিবালয়ে ঢুকেন। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, শিক্ষক ভাইদের অনুরোধ করবো, প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। আবরার ভণ্ডের অধীনে কোনও প্রশিক্ষণ হতে পারে না। আগামীকাল ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবো।’

/এসএমএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে