ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ অক্টোবর ২০২৫, ২১:৪২আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২১:৪২

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ সালে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাজমুল কবীর সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ সালে নিয়োগ পাওয়া ১২তম থেকে ২০ তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণির) ৩৩৪ জন কর্মচারীর পুলিশ প্রত্যয়ন (পুলিশ ভেরিফিকেশন) সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তাদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাই করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ জনবল ব্যবস্থাপনা-২ শাখা হতে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যায়, ইতিপূর্বে নিয়োগকৃত কোনও কোনও কর্মচারীর পুলিশ প্রত্যয়ন এখনও সম্পন্ন হয়নি।

আরও বলা হয়, যেসব কর্মচারীর অদ্যাবধি পুলিশ প্রত্যয়ন সম্পন্ন হয়নি তাদের প্রত্যয়ন সম্পন্ন করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা জারি করা হলো-

ক. সংশ্লিষ্ট কর্মচারীদের ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট স্ব-স্ব অফিস প্রধানের কাছে দাখিল করতে হবে।

খ. নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরতদের ফরম ও কাগজপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের ফরমে সইপূর্বক ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশের পুলিশ সুপার বরাবর পাঠাতে হবে।

গ. প্রত্যয়ন সম্পন্ন হওয়ার পর এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণ এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অন্য এক অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন পদে কর্মচারীদেরও পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের