ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২০ অক্টোবর ২০২৫, ২২:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২২:৩৯

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে।

আসিফের এই দাবির বিষয়ে সোমবার (২০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকেরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

এদিকে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর বাতিল এবং পুনর্বিবেচনাধীন তালিকাও প্রকাশ করেন।

তালিকায় উল্লেখ করা হয়েছে-

১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)।

২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ ( বাতিল)।

৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর (বাতিল)।

৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)।

৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)।

৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।

৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)।

৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)।

৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)।

১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা ) (বাতিল) ।

১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)।

১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)।

১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।

১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)।

/এসও/এম/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের