নভেরা আহমেদের স্বাধীনতা পদক তার স্বামীর হাতে তুলে দিলেন রাষ্ট্রদূত তালহা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ২১:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২২:১১

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বিশিষ্ট শিল্পী ও ভাস্কর প্রয়াত নভেরা আহমেদকে দেওয়া মরণোত্তর সম্মান ‘স্বাধীনতা পদক ২০২৫’ তার স্বামী গ্রেগরি ডি ব্রাউনসের হাতে তুলে দিয়েছেন। গত রবিবার (১৯ অক্টোবর) লা রোচে-গুয়নের ‘নভেরা আহমেদ জাদুঘরে’ আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা প্রয়াত নভেরা আহমেদের স্বামীর হাতে স্বর্ণপদক, সম্মাননা সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রয়াত নভেরা আহমেদকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদান করে। তার স্বামী ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করতে বাংলাদেশে যেতে না পারায় মন্ত্রিপরিষদ বিভাগ যথাযোগ্য মর্যাদায় তার কাছে এটি হস্তান্তরের জন্য দূতাবাসকে নির্দেশ দেয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা বলেন, নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্প ও ভাস্কর্যের পথিকৃৎ। তার শিল্পকর্মগুলো মানুষের আবেগ, সামাজিক বাস্তবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে।

তিনি জাদুঘরে নভেরার কাজ সংরক্ষণ ও প্রদর্শন এবং ব্যতিক্রমী প্রতিভার বাংলাদেশী শিল্পী হিসেবে বিশ্বব্যাপী প্রচার করার জন্য ডি ব্রাউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের সর্বোচ্চ এই পুরস্কারের মাধ্যমে নভেরার কাজের স্বীকৃতি দেওয়ায় ডি ব্রাউনস বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, টেটে মডার্ন এবং কিছু রাজকীয় কালেকশনসহ নভেরার কাজের প্রতি অনেক আগ্রহ ছিল। নভেরার কাজ চলমান লন্ডন ফ্রিজ মাস্টার্স-২০২৫-এর স্পটলাইটে রয়েছে। তিনি জাদুঘর পরিদর্শন করার জন্য রাষ্ট্রদূত ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান।

পরে তিনি দর্শনার্থীদের প্রয়াত নভেরা আহমেদের সৃষ্ট বিভিন্ন শিল্পকর্মও প্রদর্শন করেন। দূতাবাসের কর্মকর্তারা এসময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী