‘প্রসিকিউশন বলছে ১৫ সেনা কর্মকর্তা গ্রেফতার, আমরা বলি আত্মসমর্পণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১১:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৩

১৫ সেনা কর্মকর্তা গ্রেফতার না আত্মসমর্পণ করেছেন? এমন প্রশ্নে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেছেন, ‘টেকনিক্যালি প্রসিকিউশন বলছে গ্রেফতার। তবে আমরা মনে করি এটি আত্মসমর্পণ। কারণ তারা নিজ বাহিনীর কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছেন। পালিয়ে যাননি। পুলিশ তাদের গ্রেফতার করেনি। প্রশাসনিক সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের একটা গাড়িতে আনা হয়েছে।’

বুধবার (২২ অক্টোবর) সকালে বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে এম সারোয়ার হোসেন বলেন, ‘তারা অপরাধী হলে পালিয়ে যেতেন। যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্যরা পালিয়ে গেছেন।’

তিনি জানান, তাদের সাব জেলে রাখা হবে। তার দাবি এসব কর্মকর্তারা কখনই গ্রেফতার ছিলেন না। তারা হত্যা করেননি, তাই পালিয়ে যাননি। যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন। সাবেক এক আইজিপির রাজসাক্ষীতে জানা যায় গুম-খুনে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন।’

এই আইনজীবী আরও বলেন, ‘ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন।’

বর্তমান কর্মকর্তারা এখনও বহাল আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী