এবি পার্টি-আপ বাংলাদেশের যৌথ আলোচনা সভা

যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য: মাহমুদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৫, ১৭:১৫ আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৬

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও আপ বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফারইস্ট মিলনায়তনে এই সভায় অংশ নেয় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনও। 

যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বুলবুল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদার ভুইয়া প্রমুখ।

গত কয়েকদিনে সরকার প্রধানের সঙ্গে নির্বাচনকালীন প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিস্ময় প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য। জুলাই যোদ্ধাদের লড়াই শেষ হয়নি, নির্বাচনের পরই সব সমাধান হয়ে যাবে মনে করা বোকামি হবে। আগামীতেও গণমাধ্যমকে শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের সব শক্তিকে ভুল সংশোধন করে আবার রাজপথে নামতে হবে। আবু সাঈদ যে জন্য জীবন দিয়েছে সেটি ধরে রেখে নতুন লড়াই শুরুর ঘোষণা দেন তিনি। রাজনৈতিক দলগুলোকে গত ১৭ বছরের লড়াই স্মরণ করিয়ে দেন তিনি।

হাসনাত কাইয়ুম বলেন, ক্ষমতা আর জনতাকে আলাদা করার সুযোগ নাই, জনগণের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, ৪৬ বা ৭০ সালের মতো এই নির্বাচন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনের মতো এবার যেন টাকার খেলা না হয়, এবার জনগণকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে। অভ্যুত্থানের অনেক নেতা বিলাসকে বেছে নিয়েছে। 

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো এবি পার্টির নেতার বাড়ির সীমানা প্রাচীর
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই