যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় লন্ড্রি দোকান কর্মচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক লন্ড্রি দোকান কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

ইকবাল হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এক সন্তানের জনক ছিলেন তিনি।

নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল স্থানীয় একটি লন্ড্রি দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কলাপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানা-পুলিশ লাশ উদ্ধার করে।

এসআই মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়রা দাবি করেছেন, আটক ব্যক্তি নিজেকে সহকারী বললেও আসলে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম