এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ অক্টোবর ২০২৫, ১৪:৫২আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২০

একক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা পর্যায়ক্রমে ১০টি থেকে কমিয়ে দুটিতে আনতে চায় সরকার। আসন্ন নির্বাচনের আগে এই সংখ্যা ৫-৭টিতে নামানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চলছে। যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনও অনিয়ম হচ্ছে না।’

মোবাইল ফোনের সিম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে দুটিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি ৫-৭টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে।’

তারেক রহমান দেশে ফিরলে তার জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া ও  তার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে।’

/জেইউ/এম/এমওএফ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের