বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৮ অক্টোবর ২০২৫, ২০:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২০:৪৪

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ কাজের জন্য আগামীকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি., কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও তৎসংলগ্ন এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কৃর্তৃপক্ষ।

/এসএনএস/এম/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান