খিলগাঁওয়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৫

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সম্রাট সানি (২৫) নামে এক যুবককে কুপিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও থানার পূর্ব গোড়ান আদর্শ স্কুলের গলির সামনে এ ঘটনা ঘটে।

আহত সম্রাট সানি খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সম্রাটের সঙ্গে একই এলাকার চিহ্নিত মাদককারবারি সাইদি (২৫), নুহু (১৯) ও তাদের সহযোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সম্রাটকে কুপিয়ে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে তিনি বাসায় ফিরে আসেন।”

আহতের ভাই রবিউল ইসলাম বলেন, “তালতলা বাজার এলাকা থেকে এক লাখ টাকা এনে বাসায় পৌঁছে দিতে এসেছিল সম্রাট। পথে পূর্ব গোড়ান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে কুপিয়ে টাকা নিয়ে যায়।”

খিলগাঁও থানার ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সাইদিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি নুহু ও তার সহযোগীদের গ্রেফতারের অভিযান চলছে।

তিনি বলেন, “সম্রাট, সাইদি ও নুহু—তিনজনের বিরুদ্ধেই মাদক ও চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

/এবি/এম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি