নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।’

সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়— এমন কোনও কর্মকাণ্ড করা যাবে না। ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।’

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলেন ডিএমপি কমিশনার। দায়িত্ব পালনকালে আহত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ডিএমপি বহন করবে বলেও জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ‘থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা বিবেচনায় ডিউটি অফিসার কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানান, জরাজীর্ণ থানা, ফাঁড়ি ও মালখানা সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে। এ সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

ডিবি প্রধান মো. শফিকুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন পদমর্যাদার প্রায় ৮৫০ পুলিশ সদস্য এই গ্র্যান্ড কল্যাণ সভায় অংশ নেন।

/এবি/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী