আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রির্পোট
৩০ অক্টোবর ২০২৫, ১৮:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৮:১৫

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পুলিশ সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ।

প্রতিনিধিদলের প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রস্তুতি, নির্বাচনকালীন বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আইজিপি কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ‘পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনে দায়িত্বপালনকারী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।’

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী