‘নারীর সমান অধিকার-সাংস্কৃতিক জাগরণ ছাড়া বৈষম্যহীন সমাজ সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৫, ২০:১১আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২০:১১

নারীর সমান অধিকার, সাংস্কৃতিক জাগরণ ও মুক্তচিন্তার বিকাশ ছাড়া বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়— এমন মত প্রকাশ করেছেন বক্তারা। শনিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক পঙক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তারা বলেন, সমাজে নারী এখনও নানা বৈষম্য ও হেনস্তার শিকার হচ্ছে, যা দূর করতে প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ ও সচেতনতা। তারা মনে করেন, ষাটের দশকের মতো নতুন এক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা জরুরি।

পঙক্তির সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, সহযোগিতা ছাড়াই নিয়মিত প্রকাশ বজায় রাখা সহজ নয়, তবু পত্রিকাটি সাহিত্য, সংস্কৃতি ও নারী অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পঙক্তির সাফল্য কামনা করেন এবং সাহিত্য-সংস্কৃতিতে এর অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কবি সোহরাব হাসান, পঙক্তির সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, মফিজুর রহমান বাবু, মানিক মুনতাসির, বজলুর রহমান, আব্দুল মান্নান, মোশাররফ হোসেন ইউসূফ ও তুলনা আফরিন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের