দুই দফায় গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ছাত্রদল নেতার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১৭:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৭:০৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে গুমের অভিযোগ করেছেন ছাত্রদলের ভুক্তভোগী সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

সোমবার (৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ জমা দেন তিনি।

অন্য অভিযুক্তরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তৎকালীন প্রধান আসাদুজ্জান, পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে ভুক্তভোগী আশিক বলেন, আমি দুই দফায় গুমের শিকার হই। এর মধ্যে ২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা দুই মাস নির্যাতন করেন তারা। ২০২২ সালে আবারও গুম করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ কয়েকজনের নামে অভিযোগ দিয়েছি। তদন্তের পর আরও নাম বেরিয়ে আসবে। কারা কারা আমাকে নির্যাতন করেছেন, সেসব ঘটনারও বর্ণনা দিয়েছি। তবে আমাকে গুম করে র‍্যাব ও সিটিটিসি। প্রথমবার র‍্যাব-১ এ দুই মাস রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। বৈদ্যুতিক শকসহ ভয়াবহ অত্যাচার চালানো হয়। আমাকে তুলে নেওয়ার ঘটনাটি সেসময় বিভিন্ন পত্রপত্রিকায়ও এসেছিল।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম