নিক্সন চৌধুরীসহ ৪ জনের আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার স্ত্রী তারিন হোসেন, ভাই নূর আলম চৌধুরী ও পিএস শাহাদাৎ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন অভিযুক্তদের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান।

আবেদনে উল্লেখ করা হয়, নিক্সন চৌধুরীসহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদ, ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় করে মানি লন্ডারিং'সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাদের মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানের নিরপেক্ষতার জন্য অভিযুক্তদের ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের