বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে আইসিএমএবি’র স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ নভেম্বর ২০২৫, ২৩:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২৩:০৭

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ‘আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের (আইএসআইসি)’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। 

সোমবার (৩ নভেম্বর) ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের সপ্তম তলায় এর উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে একটি গতিশীল ইকোসিস্টেম গড়ে তোলা এবং সদস্যদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোগী মানসিকতা বিকাশ করা।

আইএসআইসি’র মূল উদ্দেশ হচ্ছে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতে টেক-চালিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক স্টার্টআপগুলোর বিকাশে আইসিএমএবি-কে একটি জাতীয় হাব হিসেবে প্রতিষ্ঠা করা। এই কেন্দ্রের মাধ্যমে গবেষণাভিত্তিক, সামাজিক দায়িত্বশীল ও টেকসই উদ্যোগকে উৎসাহিত করে জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সিএমএ পেশার বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করাই এর লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ অ্যাকাডেমি (আইডিইএ) প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) জনাব মর্তুজা জুলকার নাঈন নোমান।

উদ্বোধনী বক্তৃতায় আইসিটি সচিব আইসিএমএবি’র এই দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি গঠনে উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘প্রচলিত পথে সবসময় সমাধান আসে না, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, উদ্ভাবন করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আইএসআইসি এই যাত্রার সূচনা মাত্র। আমরা এই ইনকিউবেশন সেন্টারটি আরও সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে চাই, যা একটি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইসিএমএবি সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিএমএবি’র প্রেসিডেন্টের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেনআইসিটি বিভাগের সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, আইস-প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
করমুক্ত সুবিধার কথা জানেন না নারী উদ্যোক্তারা: এনবিআর চেয়ারম্যান
এখন তারা সফল উদ্যোক্তা
পাচার থেকে ফেরত আসা নারীদের উদ্যোক্তা করার উদ্যোগ এসএমই ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের