মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের মূল হোতা সেনা অভিযানে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৫:০৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৫:০৭

মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল হোতা শাওন (১৯) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বসিলা ফিউচার সিটি এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের টহল দল এ অভিযান চালায়।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকায় এক যুবককে ছিনতাই করে ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নেয় একটি চক্র। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

ভিডিও ভাইরাল হওয়ার পর সেনাবাহিনী ছিনতাইকারীদের সম্ভাব্য পরিচয় শনাক্তের কাজ শুরু করে। এদিকে ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন পুনরায় ঢাকায় ফিরে এলে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো— শাওন (১৯), ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে, ভাইরাল হওয়া ভিডিওতে সে ছিল। পরে সে তার ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই তলোয়ার) সেনা সদস্যদের হাতে তুলে দেয়। এসময় ১টি সামুরাই (ধারালো তলোয়ার) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল, আইনের আওতায় আসবেই। ইতোমধ্যে এলাকায় ঘটে যাওয়া বেশিরভাগ ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। যারা এখনও পলাতক, তাদের খুঁজে বের করতে অভিয

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী