পাকিস্তান থেকে চোরাচালানে আনা ও ভেজাল কসমেটিকসসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১২ নভেম্বর ২০২৫, ০৪:০৫আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৫

পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন স্কিনকেয়ার কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল প্রসাধনী উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা। এ ঘটনায় চোরাচালান চক্রের সক্রিয় সদস্য ইসতিয়াক হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে চকবাজার থানাধীন মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

চকবাজার মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মুকিমকাটারা এলাকার একটি বাসায় কিছু ব্যক্তি পাকিস্তান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস এবং দেশে তৈরি ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার একটি টিম অভিযান চালিয়ে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে।

অভিযানে তার হেফাজত থেকে ১৬ লাখ ৪২ হাজার ৬০০ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৮৬৪ পিস স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে পাকিস্তান থেকে কসমেটিকস এনে শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করতেন। এছাড়া দেশে তৈরি ভেজাল কসমেটিকসও উৎপাদন ও বাজারজাত করতেন তিনি।

ঘটনার পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/আইএ/এম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী