মোহাম্মদপুরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১২ নভেম্বর ২০২৫, ২০:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০:২৫

রাজধানীর মোহাম্মদপুরর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-২।  র‌্যাবের দাবি, এসব বোমা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে ঘিরে নাশকতার প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল।

বুধবার (১২ নভেম্বর) র‌্যারে পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, র‍্যাব-২ এর সিপিএসসি ইউনিটের একটি বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে একটি স্থানে সন্দেহজনক ব্যাগ পায়। তল্লাশি করে সেখানে মোট ১০টি বিস্ফোরক দ্রব্য (৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল) উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক ধারণা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর, তিনরাস্তামোড় ও রায়েরবাজার এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য মজুত করেছিল।

র‍্যাব কর্মকর্তারা বলেন, “উদ্ধারকৃত বোমাগুলোর বিস্ফোরণ ক্ষমতা যথেষ্ট বেশি, যা জনসমাগমপূর্ণ এলাকায় ব্যবহার করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।”

উদ্ধারের পর র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলোর ধ্বংস প্রক্রিয়া শুরু করেছে।

র‍্যাব জানিয়েছে, ঘটনাটি নিয়ে নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

/এবি/এম/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের