ঢাকা মহানগর পিপি অফিসের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩২

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকীর অফিসের সামনে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আইনজীবীদের দাবি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশের দাবি এটি ককটেল নয় পটকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অফিসের পাশেই নির্মাণাধীন একটি ভবনের ৫/৬ তলা থেকে ককটেল ছোড়া হয়। তবে এটা ককটেল কি-না সেটা স্পষ্ট না। বাজিও হতে পারে।

এ সম্পর্কে পিপি ওমর ফারুক ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে আমার অফিসের সামনে বিকট আওয়াজ পাই। পরে বের হয়ে দেখি ককটেল বস্তু বিস্ফোরিত হয়েছে। ড্রেনে বিস্ফোরিত হওয়ার কারণে কাদামাটি ছিটকে অনেক ওপরে উঠে গেছে। এটি আসলে আমাদের জন্য আতঙ্কের। কারণ আমরা রাষ্ট্রীয় কাজ করে থাকি।’

তিনি বলেন, ‘কোন কুচক্রী মহল এটি করতে পারে সে সম্পর্কে এখনও নিশ্চিত নই। কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা এখানে এসেছিলেন। তারা এ বিষয়ে তদন্ত করছেন।’

এদিকে এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (অসি) মনিরুজ্জামান বলেছেন, এটি আসলে ‘ককটেল’ না এটা ‘পটকা বাজি’ হবে।

উল্লেখ্য, ককটেল বিস্ফোরণ দাবি করে বিএনপিপন্থী আইনজীবীরা ঘটনার পরে তাৎক্ষণিক আদালত অঙ্গনে বিক্ষোভ করেন। সেখানে তারা বলেন, এটা গতকাল শেখ হাসিনার রায়ের প্রতিবাদে আওয়ামী লীগের প্রেতাত্মারা করেছে।

/এএসএ/এমএইচআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের