সুনামগঞ্জের ডিসি-এসপির বিরুদ্ধে হাইকোর্টের অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৫, ২৩:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২৩:৪৮

আদালতের রায়ের পরও সুনামগঞ্জের জাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ না করায় সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের এ রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

ওই এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলমের করা আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার উজ্জ্বল হোসেন, ব্যারিস্টার ভ্যালী চাকমা ও অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে সুনামগঞ্জের জাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে আদালতের সে রায়ের পরও ওই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন