৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি 
২০ নভেম্বর ২০২৫, ২৩:০০আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২৩:০০

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রিলিমিনারি উত্তীর্ণরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত থেকে আন্দোলনকারীরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করে। এরপর বৃহস্পতিবার (২অ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থেকে টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে।

আন্দোলনকারী সজীব পাল বলেন, ‘বিগত কয়েকটি বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত মধ্যে পরীক্ষার মাঝে অন্তত ৬ থেকে ১৫ মাস দেওয়া হয়েছে। তবে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য দুমাসের মতো সময় দেওয়া হয়েছে। তাই সরকারি কর্ম-কমিশনকে লিখিত পরীক্ষার সময় যৌক্তিকতার ভিত্তিতে বাড়ানোর দাবি করছি আমরা।’

এ বিষয়ে সংহতি জানিয়ে বিজ্ঞপ্তি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, ‘এত অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনোভাবেই সম্ভব নয়। এটা বৈষম্য ও অন্যায়।’ 

বিবৃতিতে ছাত্রদল পরীক্ষার সময় ‘যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনর্বিবেচনার’ জন্য আহ্বান জানিয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির
একদিন পর আবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
একদিন পর আবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
সারা দেশে একযোগে ৯৯ বিচারককে বদলি
সারা দেশে একযোগে ৯৯ বিচারককে বদলি
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি