কদমতলীতে দুর্বৃত্তদের গুলিতে দোকান কর্মচারী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ নভেম্বর ২০২৫, ২১:০৬আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২১:০৬

কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় দৃর্বত্তের গুলিতে মো. শাহিন (৩১) নামে এক ফার্নিচার দোকান কর্মচারী আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলে সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা এলাকার আহতের পরিচিত মাইন উদ্দিন  হাসান বলেন, ‘বিকালে কে বা কারা ওই যুবককে মাথায় গুলি করে। এ সময় সে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।’

কদমতলী থানার উপপরিদর্শক এস আই নাঈম আহমেদ বলেন, ‘কে বা কারা তাকে গুলি করে আহত করেছে তাৎক্ষণিক জানা যায়নি। আহতকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এস আই আরও বলেন, ‘তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে।’ 

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের