‘চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে এই সরকার চুক্তি করতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৯

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে করা রিটকারীদের আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। রাজনৈতিক দল সমর্থিত সরকার। তাই এই অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে কোনও চুক্তি করতে পারে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে চট্টগ্রাম বন্দর নিয়ে রুল শুনানিতে তিনি এসব কথা বলেন।

পরে ব্যারিস্টার কায়সার সাংবাদিকদের বলেন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বলেছেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। আমরা মনে করি, চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্তের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত।

এদিন বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলের আবেদন
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ আজ 
সর্বশেষ খবর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক