বিএনপিপ্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২২:৩৯

ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অপরাধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আদালতে মামলাটি দায়ের করেন পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারক। বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

আইনজীবী বলেন, ইসলাম ধর্ম অবমননার দায়ে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ড বিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করি। আদালত আমাদের কথা ও বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিয়ে হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি ও বিধান। বিবাদী সানজিদা ইসলাম তুলি মুসলমানদের বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। বিয়ে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭’ ধারা (২) অনুযায়ী বিয়ে, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষরা যদি মুসলিম হয় সে ক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে কোনও নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই।

আরও বলা হয়, বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলামদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর 
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
২৪  ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক