কাওরান বাজারে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা-মোবাইল নিয়ে গেলো ছিনতাইকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ০০:২৩আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০০:২৩

রাজধানীর কাওরান বাজার এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর পথরোধ করে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কাওরান বাজারের আম্বারশা মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ব্যবসায়ীর নাম মো. লিটন (৪৫)। তিনি তেজগাঁও কাওরান বাজার বসুন্ধরা মার্কেটের পেছনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন।

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তার স্বামী কাওরান বাজারে কাঁচামাল কে‌নেন এবং সেখানেই বিক্রি করেন। প্রতিদিনের মতো আজও তিনি সন্ধ্যায় বাসা থেকে বের হন। পরে তারা সংবাদ পান, কাওরান বাজার আম্বারশা মসজিদের পাশে তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। এ সময় ছিনতাইকারীরা লিটনের সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত কাঁচামাল বিক্রেতাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়‌টি তেজগাঁও থানা পুলিশকে জানা‌নো হ‌য়ে‌ছে।

/এআইবি/এসএন‌কে/এমএইচআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধ, রাজধানীতে পরিচ্ছন্নকর্মী গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত