মাইরে ফেলান তাও বলবো জয় বাংলা: কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০২ ডিসেম্বর ২০২৫, ০০:২৯ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:২৯

“মাইরে ফেলান, তাও বলবো জয়, বাংলা জয় বঙ্গবন্ধু", আদালতে শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় কারা পুলিশকে উদ্দেশ করে চিৎকার করে এসব বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা মিলন খান।

ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের এই ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে, রবিবার বিকালে তাকে রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় মামলার আরেক আসামি ধানমন্ডি থানার ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান বাবুকেও গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ জিন্নাহ আসামি দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তাদের জামিন আবেদন করেন। তবে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠান।

আসামীপক্ষের আইনজীবী বলেন, “ঢাবি ছাত্রলীগ নেতাসহ দুজন ঘটনাস্থলে মবের স্বীকার হয়ে মারাত্মকভাবে আহত হন। সময়মতো পুলিশ না গেলে হয়ত আরও খারাপ কিছু হতে পারতো। পরে সেখান থেকে আসামিদের গ্রেফতার করে আজ আদালতে নিয়ে আসেন।”

মামলার এজাহার থেকে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামি ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন সোবহানবাগ মসজিদের সামনে জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউটের সামনে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এসময় দৌড়ে পালানোর সময় দুজনকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত দুই আসামি দৌড়ে পালানোর চেষ্টার সময় রাস্তার ওপর পড়ে গিয়ে সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এএসএ/এম/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
মিরপু‌রে গোপন বৈঠক থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা