নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করলো জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ব্রিফ করেছে জাতিসংঘের বাংলাদেশ দফতর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতিসংঘ ঢাকায় তাদের নিজ কার্যালয়ে এই ব্রিফিং করে।

জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, কী কী কারিগরি সহায়তা দেওয়া হবে, সেই বিষয়ে একটা সার সংক্ষেপ উপস্থাপন করা হয় ব্রিফ্রিংয়ে। যা পরে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে শেষ হয়।

জাতিসংঘের বাংলাদেশ দফতর জানায়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ, নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে। এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।

২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লক্ষাধিক নারী।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের