মোহাম্মদপুরে পুলিশের অভিযান, ছিনতাইয়ে ব্যবহৃত বিপুল অস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন তথ্যে বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, শহিদুল ইসলাম নামে একজনের সঙ্গে তারা কাজ করেন। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখেন। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। কিন্তু কৌশলে শহিদুল পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএনকে/এমএইচআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের