শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, দুদকের অনুসন্ধানে ঐশী খানের নামে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকা মূল্যের সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া যায়। সর্বমোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। ফলে তার নামে থাকা ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯১২ টাকা জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে।

দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। নির্ধারিত ঠিকানায় গিয়ে নোটিশ দেওয়া সম্ভব না হওয়ায় গত ১০ জুলাই তার ঠিকানায় সম্পদ বিবরণী ফরম ঝুলিয়ে নোটিশ জারি করা হয়। পরে ঐশী খান এক মাস সময় বৃদ্ধির আবেদন করেন। দুদক তার আবেদন বিবেচনা করে নির্ধারিত ২১ কার্যদিবসের পাশাপাশি আরও ১৫ কার্যদিবস সময় দিলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এজাহারে আরও বলা হয়েছে, তার নামে বা বেনামে অতিরিক্ত সম্পদ থাকার তথ্য রয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/জেইউ/এমএইচআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী