চিড়িয়াখানার সিংহটিকে খাঁচায় ঢোকানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে আবারও খাঁচায় ঢোকানো হয়েছে। বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। তবে সে পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল।’

আরও পড়ুন- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

তিনি আরও বলেন, ‘আমরা লোকগুলোকে (দর্শনার্থী) খালি করে দিয়েছি। তো যার ফলে তাকে (সিংহ) উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এখন সে ঝিমুচ্ছে।’

কীভাবে সিংহটি খাঁচা থেকে বের হলো- এমন প্রশ্নের জবাবে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাঁচায় প্রবেশ এবং বাহিরের পথ একটিই। বেরনোর বিষয়টি আসলে তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। আমরা এখনও খাঁচার সামনে যেতে পারিনি। সিংহটিকে খাঁচায় ঢোকানোর পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। তারপর কারণটি জানা যাবে।’

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
একটি আশ্রয়, একটুখানি ভালোবাসায় বাঁচতে পারে একটি প্রাণ
গবেষণাগার থেকে খামারে যাচ্ছে দুই ভ্যাকসিন
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?