নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের পর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।

শুনানির এক পর্যায়ে ফজলুর রহমান বলেন, আল্লাহর পরই আপনাদের (ট্রাইব্যুনাল) প্রতি আমার সম্মান।

এর আগে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ রয়েছে বলে দাবি ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য; এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন। এ নিয়ে ২৬ নভেম্বর প্রথম শুনানি হয়। ৩০ নভেম্বর অবশিষ্ট শুনানি শেষে ব্যাখ্যা জানতে বিএনপির এই নেতাকে তলব করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি ফজলুর রহমানকে একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটস‌হ সশরীরে উপ‌স্থিত হ‌য়ে ব‍্যাখ‍্যা দিতে বলা হয়।

গত ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক: রাজনীতির তর্ক-বিতর্ক’ টকশোতে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টকশোর এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গ আসতেই নানা কথা বলেন তিনি। ৪৯ মিনিটের টকশোটি পেনড্রাইভের মাধ্যমে এরইমধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়।

পরে ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান। অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। এ বিষয়ে শুনানির কথা রয়েছে। যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন ফজলুর রহমান। এ জন্য আদালতের অনুকম্পা বা ক্ষমা পেতে চান। 

/বিআই/আরকে/
সম্পর্কিত
দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান
‘গ্রেফতারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে’
মানবতাবিরোধী অপরাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়লো 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার