নভেম্বরে বিজিবির অভিযানে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৫, ২১:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ২১:০৭

দেশের সীমান্তসহ অন্য এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে (নভেম্বর) ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন বিজিবির মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম। 

তিনি বলেন, গত মাসে বিজিবি মোট ২ কেজি ২৬৬ দশমিক ২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রুপা, ১৭ হাজার ২৩৪টি শাড়ি, ২১ হাজার ৩৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৭ হাজার ৪৫০টি তৈরি পোশাক, ৯ হাজার ৭৪০ মিটার থান কাপড়, ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি কসমেটিকস, ৬৫৬৪ পিস ইমিটেশন গহনা, ১০ লাখ ৯ হাজার ৪২১টি আতশবাজি ও ৬ হাজার ২১৬ ঘনফুট কাঠ জব্দ করেছে।

এ ছাড়া অভিযানকালে ১ হাজার ২৮৪ কেজি চা পাতা, ১১ হাজার ৪৭৯ কেজি সুপারি, ৬৬ হাজার ৫৪৬ কেজি কয়লা, ১২ হাজার ৮৯০ ঘনফুট পাথর, ৫৯৭ কেজি জাল-সুতা, ১৫ হাজার ১৭৮টি প্লাস্টিক/ইলেকট্রনিকস সামগ্রী, ৪৪৫টি মোবাইল ফোন, ১৫ হাজার ১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩ হাজার ৫৬৪টি চশমা, ৩৭ হাজার ৬৯০ কেজি জিরা, ৪ হাজার ৯৭০ কেজি চিনি, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পেঁয়াজ এবং ১ হাজার ৭৩১ কেজি রসুনসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও কৃষি উপকরণ উদ্ধার করা হয়েছে।

শরিফুল ইসলাম আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪৮৫ লিটার ডিজেল, ১ লাখ ৬৮ হাজার ২১পিস চকলেট, ৮১৯টি গরু/মহিষ, বিভিন্ন ধরনের মোট ১০৪টি যানবাহন এবং ১৭৯টি নৌকা জব্দ করা হয়েছে।

এদিকে গত মাসে বিজিবির অভিযানে ৪টি দেশীয় পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড, দুটি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার, তিনটি মাইন, ৬টি ককটেল এবং ৯টি অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। 

একই মাসে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭১৪ বোতল ফেনসিডিল, ৭ হাজার ১৭৬ বোতল বিদেশি মদ, ২০৩ দশমিক ৯ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ৭ হাজার ৮৫১ প্যাকেট সিগারেট/বিড়ি, ৫০ হাজার ৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৪৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ১৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫৬ হাজার ১২০টি মদ তৈরির বড়ি এবং ৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ওষুধ জব্দ করেছে বিজিবি। 

মিডিয়া কর্মকর্তা শরিফুল জানান, গত মাসে ১৫৯ জন চোরাচালানি এবং সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

/এসএনকে/এমকেএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের