মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে বরিশালের ঝালকা‌ঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পু‌লি‌শের তেজগাঁও জো‌নের মোহাম্মদপুর অঞ্চ‌লের সহকারী ক‌মিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, “তথ‌্য-প্রযু‌ক্তির সহায়তা ও গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গৃহকর্মী আয়েশা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তি‌নি নল‌ছি‌টি এলাকায় তার এক আত্মী‌য়ের বাসায় আত্ম‌গোপ‌নে ছি‌লেন। গৃহকর্মী আয়েশা‌কে ঢাকায় আনা হ‌চ্ছে।”

এর আগে, গত সোমবার মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যায় কথিত গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলার ফ্ল্যাটে যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

/এসএন‌কে/এম/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম