নির্বাচনি নিরাপত্তা ও সন্ত্রাস দমন নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে আইজিপির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপাক্ষিক সহযোগিতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের চলমান আধুনিকায়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জন্য নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন।

আইজিপি আরও জানান, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গৃহীত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর আস্থা রেখে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে ফ্রান্স আগ্রহী।

এছাড়াও বৈঠকে মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশিং ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম