কাওরান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ ডিসেম্বর ২০২৫, ২০:১১ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১৩

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। বিশেষ করে অফিস ছুটি শেষে বাসায় ফেরা চাকরিজীবীরা পড়েছেন সবচেয়ে বড় ভোগান্তিতে। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘মোবাইল ফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

কাওরান বাজার মোড়ে গিয়ে দেখা গেছে, সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি (আইসিটি) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

অবরোধের কারণে কাওরান বাজার ও আশেপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চারদিকের সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কাওরান বাজারের জ্যাম পৌঁছেছে বাংলামোটর মোড় হয়ে শাহবাগ পর্যন্ত। এই জ্যামের কারণে মালিবাগ থেকে বাংলামোটরের সড়কেও দেখা দিয়েছে গাড়ির জটলা। আবার কাওরান বাজার থেকে শুরু করে গাড়ির জটলা গিয়ে ঠেকেছে বিজয় সরণি হয়ে আশপাশের সড়কেও। ফলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে অফিসগামীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

কাওরান বাজারে মাসুম নামের একজন বলেন, ‘মালিবাগ থেকে বাসে চড়ি ফার্মগেট যাওয়ার জন্য। কিন্তু ফ্লাইওভারে উঠেই গাড়ি জ্যামে আটকে যায়। একই স্থানে প্রায় পৌনে এক ঘণ্টা বসে থেকে বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আজকাল কিছু হলেই সড়ক অবরোধ করা হচ্ছে। যে কেউ যেকোনও দাবি নিয়ে সড়কে দাঁড়িয়ে যাচ্ছেন। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এই বিষয়টি কেউই খেয়াল রাখে না। এভাবে আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা ঠিক না। আন্দোলন করতে হলে সড়কের পাশে করা উচিত।’

ইয়াসিন নামের এক মোটরসাইকেলচালক জানান, তিনি উবারের মাধ্যমে রাইড শেয়ার করেন। মগবাজার থেকে যাত্রী উঠিয়েছেন মিরপুর যাবেন বলে। কিন্তু কাওরান বাজারে এসে আটকে পড়েন। আন্দোলনের কারণে এক জায়গায়তেই আটকে আছেন প্রায় ৪০ মিনিট। 

/এসএনকে/আরআইজে/
সম্পর্কিত
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
সর্বশেষ খবর
এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন
এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ