শান্তিনগর-মৌচাক ও মিরপুরে ককটেল বিস্ফোরণ, আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকাল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।’

এছাড়া রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।

এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

/এসএন‌কে/এমএইচআর/
সম্পর্কিত
রাজধানীতে রাস্তার ওপর পড়ে রইলো যুবকের রক্তাক্ত লাশ 
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
সর্বশেষ খবর
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড